News71.com
 Bangladesh
 24 Apr 23, 09:03 PM
 110           
 0
 24 Apr 23, 09:03 PM

জাপান-আমেরিকা-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।।

জাপান-আমেরিকা-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্ক: সরকারি সফরে তিন দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই সপ্তাহের এ সফরে প্রথমে তিনি জাপান যাবেন। এরপর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং সবশেষে যুক্তরাজ্যের লন্ডন সফর করবেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৮টায় প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের টোকিওর উদ্দেশে রওনা হবেন।

 

স্থানীয় সময় বিকেল ৫টায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে জাপান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হবে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থলে যাবেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান সফরের দ্বিতীয় দিন বুধবার (২৬ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন