News71.com
 Bangladesh
 23 Apr 23, 07:17 PM
 107           
 0
 23 Apr 23, 07:17 PM

কোটালীপাড়ায় আগুনে ৩৪ দোকান পুড়ে ১০ কোটি টাকার ক্ষতি।।

কোটালীপাড়ায় আগুনে ৩৪ দোকান পুড়ে ১০ কোটি টাকার ক্ষতি।।

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে ৩৪টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। শনিবার (২২ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে উপজেলার ঘাঘর বাজারের বেপারী পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।

 

এ ব্যাপারে কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে ঘাঘর বাজারের বেপারী পট্টিতে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও ঘাঘর বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো হয়। কিন্তু তার আগেই আগেই ৩৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আগুন নেভাতে গিয়ে হাসান শেখ, আশুতোষ দাসসহ পাঁচ স্বেচ্ছাসেবী আহত হন। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে আগুনে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের। আমরাও প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছি।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন