News71.com
 Bangladesh
 23 Apr 23, 07:17 PM
 107           
 0
 23 Apr 23, 07:17 PM

২২তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার শপথ পাঠ করবেন মো. সাহাবুদ্দিন।।

২২তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার শপথ পাঠ করবেন মো. সাহাবুদ্দিন।।

নিউজ ডেস্ক: দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার (২৪ এপ্রিল) দায়িত্ব গ্রহণ করবেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে বেলা ১১টার দিকে শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি পদে শপথ পাঠ করবেন। তাকে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এরপর নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নথিতে স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতির সচিব মো. জয়নাল আবেদীন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করবেন।

 

দেশের ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন মুক্তিযোদ্ধা ও মাঠ পর্যায়ের রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন। সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর ৪১ দিন অতিবাহিত করার পরে অবসরে যাচ্ছেন আবদুল হামিদ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নতুন রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন