News71.com
 Bangladesh
 23 Apr 23, 07:15 PM
 110           
 0
 23 Apr 23, 07:15 PM

দিনের তাপমাত্রা কমতে পারে দুই ডিগ্রি সেলসিয়াস।।

দিনের তাপমাত্রা কমতে পারে দুই ডিগ্রি সেলসিয়াস।।

নিউজ ডেস্কঃ সারা দেশে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়ায় রোববার (২৩ এপ্রিল) দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় ময়মনসিংহ ও সিলেটের নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ও দেশের অন্যান্য অঞ্চলের নদীবন্দরগুলো এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। রোববার (২৩ এপ্রিল) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আবহাওয়ার এ পূর্বাভাস জানিয়েছেন। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে বজলুর রশিদ জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

 

ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজশাহী, পাবনা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পটুয়াখালী ও ভোলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি আরও জানান, তাপপ্রবাহ কিছু জায়গায় প্রশমিত হতে পারে। রোববার সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন