News71.com
 Bangladesh
 23 Apr 23, 07:14 PM
 85           
 0
 23 Apr 23, 07:14 PM

দুর্গম সীমান্তে বিজিবি সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ডিজির।।

দুর্গম সীমান্তে বিজিবি সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ডিজির।।

নিউজ ডেস্কঃ বিজিবি সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শন করলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। রোববার (২৩ এপ্রিল) খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম পার্বত্য সীমান্তে অবস্থিত পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) নারাইছড়ি বিওপি পরিদর্শন করেন তিনি।

 

পরিদর্শনকালে বিজিবি ডিজি বিওপির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এ সময় বিজিবি ডিজি বলেন, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন না করে ঈদের সময়েও দুর্গম পার্বত্য অঞ্চলসহ দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা দিনরাত অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে চলছে। দুর্গম পার্বত্য অঞ্চলে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকার পরও দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালনের জন্য তিনি বিজিবি সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন