News71.com
 Bangladesh
 23 Apr 23, 07:13 PM
 95           
 0
 23 Apr 23, 07:13 PM

সোমবার বঙ্গভবন ছাড়বেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।।

সোমবার বঙ্গভবন ছাড়বেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।।

নিউজ ডেস্কঃ বঙ্গভবনে শেষ দিন পার করছেন টানা দুই মেয়াদের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (২৩ এপ্রিল) নতুন রাষ্ট্রপতির কাছে দায়িত্ব হস্তান্তর করে বঙ্গভবন ছাড়বেন তিনি।

আগামীকাল বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার শপথ গ্রহণ নিবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণের পরপরই তিনি ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন। দুপুরে বঙ্গভবন ত্যাগ করবেন মো. আবদুল হামিদ। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস অশ্বারোহী দল বিদায়ী রাষ্ট্রপতিকে অনুষ্ঠানের অংশ হিসেবে ‘গার্ড অব অনার’ প্রদান করবে।

 

মো. আবদুল হামিদকে বিদায় জানাতে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা মূল ফটকের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে সম্মান জানাবেন। এ সময় একটি খোলা জিপে করে তাদের মাঝ দিয়ে পার হবেন রাষ্ট্রপতি। খোলা জিপে ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে বিদায় জানানো হবে। সেখান থেকে মো. আবদুল হামিদকে শেষবারের মতো মোটর শোভাযাত্রায় নিকুঞ্জের বাসভবনে নিয়ে যাওয়া হবে। আবদুল হামিদ সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির চেয়ারে ছিলেন। রাষ্ট্রপতির দায়িত্বপালন শেষে আবদুল হামিদ তার পরিবার নিয়ে নাগরিক জীবনে গণমানুষের কাতারে আবার সামিল হবেন। একটি পূর্ণ মোটর শোভাযাত্রায় হামিদের শেষ যাত্রা হবে। এরপরে তাকে আবার ট্রাফিক লাইট এবং মোড়ে থামার অভ্যাস করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন