News71.com
 Bangladesh
 23 Apr 23, 07:11 PM
 87           
 0
 23 Apr 23, 07:11 PM

ঈদের দ্বিতীয় দিনেও সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়।।

ঈদের দ্বিতীয় দিনেও সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়।।

নিউজ ডেস্কঃ ঈদের দ্বিতীয় দিনেও নাড়ির টানে রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে।  এদিনও রাজধানীর একমাত্র নৌ-বন্দর সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়। কেউ একা যাচ্ছেন, আবার কেউ কেউ পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন। যাত্রীদের ভিড় থাকলেও অতিরিক্ত কোনো চাপ ছিল না। এখন আর কোনো সময়সূচি মেনে লঞ্চ ছাড়ছে না। যাত্রী পূর্ণ হয়ে গেলেই লঞ্চ ছেড়ে দিচ্ছে। ফলে অনেকটা স্বস্তিতেই রাজধানী ছাড়ছে সাধারণ মানুষ।

 

রোববার (২৩ এপ্রিল) সদর ঘাটে গিয়ে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন দুপরের পর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরে ফেরা মানুষের চাপ বাড়তে থাকে। বিভিন্ন লঞ্চের স্টাফদের হাক ডাকে মুখরিত ছিল পন্টুন। আজ যাত্রীদের অতিরিক্ত চাপ না থাকায় টার্মিনালে চলাচলে তেমন কোনো কষ্ট হয়নি সাধারণ যাত্রীদের। নির্বিঘ্নেই টার্মিনালে ও লঞ্চে যাত্রীরা ঘুরা ফেরা করতেও পারছে। তবে ভোলা-পটুয়াখালী রুটে যাত্রীদের ভিড় বেশি থাকলেও চাঁদপুর, বরিশাল লাইনে ভিড় কম দেখা গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা ও লঞ্চ সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের দ্বিতীয় দিন সকালে দিকে যাত্রীদের চাপ কম থাকলেও বিকেলে যাত্রীদের চাপ বাড়তে থাকে। ঈদের পরে মূলত মানুষ আত্মীয়-স্বজনের বাসাতে বেড়াতে যায়। আবার অনেকে কাজ থাকায় ঈদের পর দিন বাড়ি যায়। এজন্য এদিন একটু যাত্রীদের চাপ থাকে। তবে পদ্মা সেতু হওয়ার পর লঞ্চের যাত্রী ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন