
নিউজ ডেস্কঃ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রোববার (২৩ এপ্রিল) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। এসব এলাকায় দক্ষিণ-পশ্চিম / দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কি.মি বেগে বাতাস বইতে পারে। যা ঝড়ো হাওয়ায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। রোববার (২৩ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ (রোববার) সকাল ৬ টায় তাপমাত্রা ছিল ২৮.০° সে. এবং আদ্রতা ছিল ৬২ শতাংশ।গতকালের (২২ এপ্রিল) সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২°সে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২°সে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬-২৩ মিনিটে, আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৫-৩১ মিনিটে। গত ২৪ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার গড় বৃষ্টিপাত ১ মি.মি।