News71.com
 Bangladesh
 22 Apr 23, 08:44 PM
 102           
 0
 22 Apr 23, 08:44 PM

সিসিক নির্বাচনে বিএনপির প্রার্থী এক তৃতীয়াংশ।।পররাষ্ট্রমন্ত্রী

সিসিক নির্বাচনে বিএনপির প্রার্থী এক তৃতীয়াংশ।।পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি প্রকাশ্যে অংশ না নিলেও তাদের প্রার্থী এক তৃতীয়াংশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, সিলেট সিটির ৪২টি ওয়ার্ডে প্রায় ৪শ’র অধিক বিএনপি নেতাকর্মী প্রার্থী হচ্ছেন। এটা খুবই সুখের বিষয়। শনিবার (২২ এপ্রিল) সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে মন্ত্রী এসব কথা বলেন। সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে।

 

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে তিনি বলেন, আশা করছি দ্রুত সব রোহিঙ্গা তাদের দেশে ফিরবে। এ বিষয়ে বিশ্বের সব দেশের সহযোগিতা চাওয়া হয়েছে। এদিকে নগরের শাহী ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার দল নির্বাচনে যাবে না। অবশ্যই নগরের মানুষজনের সঙ্গে কথা বলে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন