News71.com
 Bangladesh
 21 Apr 23, 08:33 PM
 94           
 0
 21 Apr 23, 08:33 PM

জাতীয় ঈদগাহ ময়দানে যাতায়াতে ডিএমপির নির্দেশনা।।

জাতীয় ঈদগাহ ময়দানে যাতায়াতে ডিএমপির নির্দেশনা।।

নিউজ ডেস্কঃ ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে যাতায়াতে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগ। শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে এ নির্দেশনা জারি করা হয়।জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, জিরো পয়েন্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতালের মোড়, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল ক্রসিং ও কন্ট্রোলরুম গ্যাপ এলাকার রাস্তায় ডাইভারশন থাকবে। 

 

সাধারণ কার পার্কিংয়ের জায়গা

মৎস্য ভবন থেকে শাহবাগ, আইইবির ভেতরে পার্কিং, কার্পেট গলি, দোয়েল চত্বর ব্যারিকেডের বাইরে, ফজলুল হক হল ব্যারিকেডের বাইরে ও প্রেসক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে।

 

ভিভিআইপি অথবা ভিআইপি কার পার্কিং

রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, ভিভিআইপি: সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বরের কাছে।

মন্ত্রিসভার সদস্য/ভিআইপি: ঈদগাহ্ ময়দানের প্রধান গেটের উত্তর পশ্চিম দিকে।

বিচারপতি: সুপ্রিম কোর্ট মাজারের সামনে উত্তর পাশে। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা/বিশিষ্ট ব্যক্তিবর্গ/সাংবাদিক: গণপূর্ত ভবনের আঙ্গিনায় তাদের গাড়ি রাখতে পারবেন। যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো কার্যকর করার বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন