News71.com
 Bangladesh
 21 Apr 23, 01:07 PM
 106           
 0
 21 Apr 23, 01:07 PM

বরিশালে ঈদ উদযাপন করছে কয়েক হাজার পরিবার।।

বরিশালে ঈদ উদযাপন করছে কয়েক হাজার পরিবার।।

নিউজ ডেস্কঃ সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বরিশাল মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় ঈদুল ফিতর উদযাপন করছে কয়েক হাজার পরিবার।  শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে নগরের তাজকাঠী, জিয়াসড়ক, টিয়াখালী, হরিনাফুলিয়া, বরিশাল সদরের সাহেবেরহাট এলাকাসহ জেলার প্রায় অর্ধশত মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরের বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদে সকাল ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

 

ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য সকাল সাড়ে ৮টার পর থেকেই এ মসজিদে মুসল্লিরা আসতে শুরু করেন। বয়ান, খুদবা পাঠের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসলমানরা একে অপরকে জড়িয়ে কোলাকুলি করেন।  বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদে ঈদের জামাত পরিচালনাকারী হাফেজ মাওলানা মো. আবু জাফর বলেন, আমরা সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঐক্যবদ্ধভাবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। রোজাদারের জন্য ঈদ হচ্ছে খুশির দিন, আনন্দের দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন