News71.com
 Bangladesh
 21 Apr 23, 01:01 PM
 98           
 0
 21 Apr 23, 01:01 PM

এবার যানজটমুক্ত ঈদযাত্রা উপহার দিতে পেরেছি।।কাদের

এবার যানজটমুক্ত ঈদযাত্রা উপহার দিতে পেরেছি।।কাদের

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত কয়েক বছরের মধ্যে এবার আমরা যানজটমুক্ত ঈদযাত্রা উপহার দিতে পেরেছি। বিষয়টি আমাদের জন্য স্বস্তিদায়ক। এর মধ্যে পদ্মা সেতুতে মোটরবাইক চালু করে ষোলকলা পূর্ণ হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর বিমানবন্দরে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের বিমানবন্দর ফ্লাইওভার পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। 

 

ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে সবাই সতর্ক থাকবে এমন আশাবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফেরার সময়টা দুর্ঘটনা প্রবণ। এই সময়েই সবচেয়ে বেশি দুর্ঘটনা বেড়ে যায়। এই সময় আমাদের খুব সাবধানে ও সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে হবে। এ বিষয়ে স্টেক হোল্ডার ও কর্মকর্তাদের আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের মনিটরিং সেল আছে। তিনি জানান, আগামী নভেম্বর নাগাদ বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ শেষে তা উদ্বোধন করা হবে।   কাদের বলেন, কোথাও কোনো ব্যর্থতা থাকলে তা স্বীকার করার মত সৎসাহস আমার আছে। আমরা অনেক কাজ করেছি। সমতল থেকে পাহাড় পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আমরা দৃশ্যমান করেছি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন