News71.com
 Bangladesh
 21 Apr 23, 01:00 PM
 110           
 0
 21 Apr 23, 01:00 PM

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২।।আহত ৬

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২।।আহত ৬

নিউজ ডেস্কঃ পটিয়ার হরিণখাইন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও আহত হয়েছেন ৬ জন।  শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- শাহিদা (২৮) ও আব্দুল হামিদ (৩২)। আহতরা হলেন- আসিকা (২৫), ফোরকান উদ্দিন (২৭), মোহাম্মদ আরিফ (২২), এনামুল হক (২৭), ইকা মনি (৩) ও আবুল কালাম (৫২)। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ হিমাংশু বিকাশ সরকার। তিনি বলেন, হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, হানিফ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শাহিদা ও আব্দুল হামিদ নামে দুইজনকে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত ৬ জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন