News71.com
 Bangladesh
 21 Apr 23, 11:18 AM
 93           
 0
 21 Apr 23, 11:18 AM

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শ্রমিক লীগ নেতাসহ আহত ৪।।

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শ্রমিক লীগ নেতাসহ আহত ৪।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শ্রমিক লীগ নেতাসহ আহত হয়েছেন ৪ জন।  বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের আরামবাগ বঙ্গবন্ধু ক্লাবের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।  অন্যদিকে একই সময় শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ি মোড়ে ১৮-২০টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। 

 

ককটেল বিস্ফোরণে আহতরা হলেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও আরামবাগ এলাকার মো. ফিরোজের ছেলে মো. মেরাজ আলী (৩০), রামকৃষ্ণপুর এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. বকুল (৪২), আরামবাগ এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. সাকিল (২৫) এবং পিটিআই এলাকার মো. মোর্ত্তুজার ছেলে মো. লিটন (৩৫)।  ককটেল হামলার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন