News71.com
 Bangladesh
 20 Apr 23, 11:02 PM
 105           
 0
 20 Apr 23, 11:02 PM

রাষ্ট্রপতিসহ ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা জাতীয় ঈদগাহে।।

রাষ্ট্রপতিসহ ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা জাতীয় ঈদগাহে।।

নিউজ ডেস্কঃ জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির জন্য ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এবারের ঈদুল ফিতরে রাষ্ট্রপতি ঢাকাবাসীর সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি জানান, সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, গতবারের মতো এবারও আসন্ন ঈদুল ফিতরের প্রধান ঈদের জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আমরা আজ জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসেছি।  তিনি বলেন, নান্দনিক আয়োজন করা হয়েছে। খুব সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে। জাতীয় ঈদগাহে ৩ লাখ ২২ হাজার ৮০০ বর্গফুট এলাকায় প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। আমরা সব স্থান পরিদর্শন করেছি যাতে করে কাজগুলো সুষ্ঠুভাবে হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন