News71.com
 Bangladesh
 20 Apr 23, 06:26 PM
 120           
 0
 20 Apr 23, 06:26 PM

মেঘ না থাকলে শুক্রবার চাঁদ দেখা যাবে।। আবহাওয়া অধিদপ্তর

মেঘ না থাকলে শুক্রবার চাঁদ দেখা যাবে।। আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্কঃ চাঁদ দেখা নিয়ে নিজেদের বক্তব্যে এবার সংশোধন আনল আবহাওয়া অধিদফতর। তারা জানায় মেঘ না থাকলে শুক্রবার (২১ এপ্রিল) চাঁদ দেখা যাবে।গত ৫ এপ্রিল আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়- ২১ এপ্রিল (২৯ রমজান) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।

 

আর এ সংবাদ ১৯ এপ্রিল গণমাধ্যমে প্রকাশিত হলে নানা মহলে আলোচনার জন্ম দেয়। পরে রাতেই সেই বিজ্ঞপ্তিতে সংশোধন আনে আবহাওয়া অফিস। নতুন এ বিজ্ঞপ্তিতে বলা হয়- চাঁদের অবস্থানগত কারণে আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে ২১ এপ্রিল বাংলাদেশে চাঁদ দেখার সম্ভবনা রয়েছে। শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার (২২ এপ্রিল) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন