News71.com
 Bangladesh
 20 Apr 23, 09:52 AM
 108           
 0
 20 Apr 23, 09:52 AM

দশ বছর পর পূর্ণ-বলয়গ্রাস সূর্যগ্রহণ।।

দশ বছর পর পূর্ণ-বলয়গ্রাস সূর্যগ্রহণ।।

নিউজ ডেস্কঃ দশ বছর পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) পূর্ণ-বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়েছে। এটিকে মিশ্রগ্রহণ বা বিরল সূর্যগ্রহণও বলা হয়। বাংলাদেশ সময় সকাল ৭টা ৩৪ মিনিটি ৩০ সেকেন্ডে শুরু হয়েছে, এটি শেষ হবে দুপুর ১২টা ৫৯ মিনিট ১২ সেকেন্ডে। আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে সকাল ৮টা ৩৭ মিনিট ৬ সেকেন্ডে, শেষ হবে ১১টা ৫৬মিনিট ৩৬ সেকেন্ডে। আর সর্বোচ্চ গ্রহণ হবে ১০টা ১৬ মিনিট ৪৮ সেকেন্ডে।

 

পূর্ণ-বলয়গ্রাস শব্দটি হচ্ছে একটি মিশ্র শব্দ। অর্থাৎ এটি পৃথিবীর কোথাও কোথাও পূর্ণগ্রহণ হিসেবে ধরা দেবে। কোথাও আবার দেখা যাবে বলয়গ্রাস আকারে। বলয়গ্রাস সূর্যগ্রহণ বলতে বোঝায় চাঁদ যখন পৃথিবীর থেকে দূরে থাকে এবং সূর্য, চাঁদ ও পৃথিবী একই রেখায় অবস্থান করে; সেই সময় সূর্যের আলোকে চাঁদ পুরোপুরি ঢাকতে পারে না। আর পূর্ণগ্রাস হলো চাঁদ যখন সূর্যের আলোকে পুরোপুরি ঢেকে দেয়। সে সময় পৃথিবীতে কয়েক সেকেন্ডের জন্য রাতের মতো অন্ধকার নেমে আসে। মিশ্রগ্রহণ বা পূর্ণ-বলয়গ্রাস সূর্যগ্রহণ হচ্ছে পূর্ণগ্রহণ দিয়ে শুরু হলে চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, একটু সরে যায়। ফলে তখন আর সেটি পূর্ণগ্রহণ থাকে না। বলয়গ্রাস হয়ে যায়। আবার কখনো সেটা বলয়গ্রাস দিয়ে শুরু হলেও একই কারণে পূর্ণগ্রহণে পরিণত হয়। আর এটি একেক জায়গায় একেক রকম দেখা যায়।আবহাওয়া অধিদফতর বলছে, এটি বাংলাদেশের আকাশে দেখা যাবে না। দৃশ্যমান হবে অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ ভারত মহাসাগর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন