News71.com
 Bangladesh
 19 Apr 23, 11:06 PM
 102           
 0
 19 Apr 23, 11:06 PM

ঈদ শুভেচ্ছার পাশাপাশি নেতাকর্মীদের নিবাচনী জনসংযোগের নির্দেশ প্রধানমন্ত্রীর।।

ঈদ শুভেচ্ছার পাশাপাশি নেতাকর্মীদের নিবাচনী জনসংযোগের নির্দেশ প্রধানমন্ত্রীর।।

নিউজ ডেস্কঃ ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দলের নেতাকর্মীদের নির্বাচনী জনসংযোগ চালানোর নির্দেশ দিয়েছেন আওযামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জনসংযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন অর্জন তুলে ধরার নির্দেশ দিয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) আওয়ামী লীগের যৌথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দলের সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের এ যৌথসভায় হয়। 

 

এ যৌথসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিওকলে যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে এ নির্দেশ দেন। সভা শেষে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলেন তিনি। সভায় উপস্থিত ওই নেতারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি রয়েছে। এ সময় দলের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল ও নির্বাচনী প্রচারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়টি সামনে রেখেই দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় এ নির্দেশনাগুলো দিয়েছেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন