News71.com
 Bangladesh
 19 Apr 23, 11:04 PM
 124           
 0
 19 Apr 23, 11:04 PM

শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া বাসায় চিকিৎসা নিচ্ছেন।।নওফেল

শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া বাসায় চিকিৎসা নিচ্ছেন।।নওফেল

নিউজ ডেস্ক: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে একুশবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত আছে বলে তিনি জীবিত আছেন। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য মহান সৃষ্টিকর্তা তাকে জীবিত রেখেছেন। বঙ্গবন্ধু কন্যা ছাড়া বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করার লোক খুবই কম। বাংলাদেশে আরো যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা মানুষের কথা চিন্তা করে নাই।নিজে দামি শাড়ি, দামি মেকআপ আর দামি দামি খাবার খেয়ে আয়েশি জীবনযাপন করেছেন আর দুর্নীতি করেছেন। বুধবার (১৯শে এপ্রিল) নগরের বিভিন্ন ওয়ার্ডে ‘ঈদ উপহার ও ফ্রি ঈদ বাজার’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসম কথা বলেন।

 

তিনি আরও বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দয়ায় বাসায় অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে খালেদা জিয়ার থাকার কথা ছিল কারাগারে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যে খালেদা জিয়া হত্যার চেষ্টা করেছে সেই খালেদা জিয়াকে দয়া করে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। কারণ তিনি মানুষকে ক্ষমা করে দেন, মানুষেকে ভালোবাসেন, প্রতিহিংসা পরায়ণ না। এই বিশাল উদারতা একমাত্র শেখ হাসিনার পক্ষেই দেখানো সম্ভব। শিক্ষা উপমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণে সবাই একটু সমস্যায় আছেন। তাই আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো ইফতার-সেহেরি সামগ্রী, কখনো ফ্রি ঈদ বাজার আবার বা কখনো ঈদ উপহার নিয়ে আপনাদের  কাছে যাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন