News71.com
 Bangladesh
 19 Apr 23, 05:13 PM
 103           
 0
 19 Apr 23, 05:13 PM

বিএনপি আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না।।কৃষিমন্ত্রী

বিএনপি আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না।।কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিএনপি আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ২০১৪ সালেও টানা ৯০ দিন আন্দোলন করে ব্যর্থতার গ্লানি নিয়ে ঘরে ফিরেছে বিএনপি। খালেদা জিয়া ব্যর্থ হয়ে প্রথমে তার গুলশানের বাসায়, এরপর জেলে গেছেন। তবে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকেই দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। কাজেই আওয়ামী লীগকে হুমকি দিয়ে, অগ্নিসংযোগ করে, মানুষ পুড়িয়ে সরকারের পতন ঘটানোর চিন্তা বাদ দিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।বুধবার (১৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে বোরো ধানকাটা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, দেশে এখন কোনো খাদ্যের ঘাটতি নেই। একইসঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে দেশে ফসল উৎপাদন বেড়েছে। ফসলহানি রোধে সরকার বাঁধ নির্মাণে পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছে। কৃষিমন্ত্রী বলেন, দেশে কৃষিক্ষেত্রে এখন স্বয়ংসম্পূর্ণ। খাদ্যের কোনো ঘাটতি নেই। ২০০৪ সালে বিএনপি-জামায়াত শাসনামলে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কিন্তু গত ১৪ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশে ফসল উৎপাদন বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন