News71.com
 Bangladesh
 19 Apr 23, 12:13 PM
 81           
 0
 19 Apr 23, 12:13 PM

দীর্ঘমেয়াদী অন্ত্রের রোগ চিকিৎসায় বিদেশ যাওয়া লাগবে না।।বিএসএমএমইউ উপাচার্য

দীর্ঘমেয়াদী অন্ত্রের রোগ চিকিৎসায় বিদেশ যাওয়া লাগবে না।।বিএসএমএমইউ উপাচার্য

নিউজ ডেস্কঃ দীর্ঘমেয়াদী অন্ত্রের ব্যাধি ইরিটেবল বাওয়েল সিনড্রোমের (আইবিএস) চিকিৎসায় বিদেশ যাওয়া লাগবে না বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা শারফুদ্দিন। এ রোগের সব ধরণের চিকিৎসা বিএসএমএমইউ’এ আছে বলে তিনি জানিয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) ‘দীর্ঘমেয়াদী অন্ত্রের ব্যাধি আইবিএস দিবস ২০২৩’ উপলক্ষে গ্যাস্ট্রোঅ্যান্টারোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত র‌্যালি ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অধ্যাপক ডা শারফুদ্দিন। সেখানেই এ কথা বলেন।

 

বিএসএমএমইউ উপাচার্য বলেন, দীর্ঘমেয়াদী অন্ত্রের ব্যাধি ইরিটেবল বাওয়েল সিনড্রোম’র চিকিৎসায় বিদেশে যাওয়ার প্রয়োজন নাই। এসব রোগের চিকিৎসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রয়েছে। বাংলাদেশে কমপক্ষে ৪ দশমিক ৬ শতাংশ মানুষ আইবিএস রোগে ভুগছেন। এটা একটা বিরাট সংখ্যা। এই রোগের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে। এই রোগের আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। রোগ নির্ণয়ের উপরেও গুরুত্ব দিতে হবে। এ জন্য স্ক্রিনিং কার্যক্রমও জোরদার করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন