News71.com
 Bangladesh
 18 Apr 23, 10:21 PM
 103           
 0
 18 Apr 23, 10:21 PM

আগুন কারা লাগায় আমরা খোঁজ নিচ্ছি।। ওবায়দুল কাদের

আগুন কারা লাগায় আমরা খোঁজ নিচ্ছি।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কারা আগুন লাগাচ্ছে সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

 

ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম। বাহাউদ্দীন নাসিম বলেন, আমরা আমাদের নেত্রীর নির্দেশনা অনুসারে মানুষের পাশে দাঁড়াচ্ছি। দামি হোটেলে ইফতার থেমে গেছে। কিন্তু বিএনপি-জামায়াত চালিয়ে যাচ্ছে। এটার কারণ তারা নিজেদের স্বার্থে রাজনীতি করে।  আমিনুল ইসলাম বলেন, এটি আপনাদের প্রতি করুণা নয়। আপনাদের অধিকার। সামাজিক ও রাজনৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে আমরা এর আয়োজন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এ শিক্ষা দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন