News71.com
 Bangladesh
 18 Apr 23, 10:18 PM
 104           
 0
 18 Apr 23, 10:18 PM

যারা অন্যায় করেছে, তারা শাস্তি পাবে।। প্রধানমন্ত্রী

যারা অন্যায় করেছে, তারা শাস্তি পাবে।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় সামরিক অফিসার হত্যাকাণ্ড, বিগত বছরগুলোতে অগ্নিসন্ত্রাসে জড়িতদের বিচার করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্যায় যারা করেছে তারা পাবে। মঙ্গলবার (১৮ এপ্রিল) গণভবনে জিয়াউর রহমানের সময়ে নিহত সামরিক সদস্যদের পরিবার, বিগত বিএনপি-জামায়াতের আন্দোলনে অগ্নিদগ্ধ ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

 

অগ্নিসন্ত্রাস ও জিয়ার আমলে নিহতদের স্বজনদের সান্ত্বনা দিয়ে শেখ হাসিনা বলেন, আমিও আপনাদের মতো একজন। আমিও একদিন শুনলাম আমার কেউ নেই। আমরা দুই বোন বিদেশে ছিলাম, এতিম হয়ে গেলাম। কী বর্বরভাবে আমার বাবা-মা, ভাই সবাইকে হারালাম। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৭ সালে বিমানবাহিনী ও আর্মি কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করেছে (তারা)। আমি আমার গ্রামেও একজনকে খুঁজে পেয়েছিলাম, তার ছেলে মেয়েদের আমি দেখতাম। এরপর আমি অনেক চেষ্টা করেছিলাম এসব নামধাম জোগাড় করতে। শুরুতে পাওয়া এটা কষ্টকর ছিল। পরে নামগুলো পাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন