News71.com
 Bangladesh
 18 Apr 23, 10:17 PM
 108           
 0
 18 Apr 23, 10:17 PM

ভাণ্ডারিয়ায় আ.লীগ-জেপি সংঘর্ষ।। আহত ১৫

ভাণ্ডারিয়ায় আ.লীগ-জেপি সংঘর্ষ।। আহত ১৫

নিউজ ডেস্কঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই দলের ১৫ নেতাকর্মী আহত এবং তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজের বাড়ি, ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। 

 

সোমবার (১৭ এপ্রিল) রাতে স্থানীয় জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি আওয়ামী লীগের। জাতীয় পার্টির (জেপি) দাবি তারা একটি দলীয় ইফতার মাহফিল থেকে ফেরার পথে তেলিখালী এলাকায় আওয়ামী লীগের একদল কর্মী তাদের গাড়ি বহরে হামলা করে।এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ওই হামলার অভিযোগ অস্বীকার করে জানায়, সেখানে তাদের ইফতারে আয়োজন নিয়ে নিজেদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এতে বিক্ষুব্ধ হয়ে তারা আমাদের ওপর হামলা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন