News71.com
 Bangladesh
 17 Apr 23, 07:34 PM
 106           
 0
 17 Apr 23, 07:34 PM

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সম্ভব সবকিছুই করবো।।নবনির্বাচিত রাষ্ট্রপতি

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সম্ভব সবকিছুই করবো।।নবনির্বাচিত রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ  আগামীতে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য রাষ্ট্রপতি হিসেবে যা কিছু করার, তা করার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন। রোববার (১৬ এপ্রিল) রাজধানীর গুলশানে নবনির্বাচিত রাষ্ট্রপতি তার নিজের লেখা ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ বইয়ের আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মো. সাহাবুদ্দিন বলেন, একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাষ্ট্রপতি হিসেবে যা করণীয় তাই করবো।

 

তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন . . ., সবাই মুখে মুখে বলছি, নির্বাচন খুব ক্রুশিয়াল হবে। কিন্তু আমি মনে করি, কোনো ক্রুশিয়াল নয়। নবনির্বাচিত রাষ্ট্রপতি বলেন, দেশে একটি সংবিধান আছে। কারো মাথা ঘামানোর প্রয়োজন নেই। দেশের সংবিধান অনুযায়ী, স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) একদম তাদের সর্বোচ্চ স্বাধীনতা প্রয়োগ করে সংবিধানের আলোকে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে। মো. সাহাবুদ্দিন বলেন, সেখানে রাষ্ট্রপতি একজন সুপ্রিম কমাণ্ডার, সেই হিসেবে আমার যেটুকু দায়িত্ব এই নিরপেক্ষতা বজায় রাখার জন্য, সমস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যতটুকু প্রয়োজন করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন