News71.com
 Bangladesh
 16 Apr 23, 09:48 PM
 100           
 0
 16 Apr 23, 09:48 PM

রমজান আসলে ব্যবসায়ীরা সুযোগ নেন।। বাণিজ্যমন্ত্রী

রমজান আসলে ব্যবসায়ীরা সুযোগ নেন।। বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ  রমজান শেষের দিকে, ঈদ সামনে। সেজন্য চিনির বাজারে কিছুটা প্রভাব পড়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন। আপনারা তো জানেন-ই, এই সময়ে ব্যবসায়ীরা সুযোগ নিয়েই থাকেন।রোববার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

 

ঈদকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয় চিনির দাম কমানোর ঘোষণা দেওয়ার পরও বাজারে দাম বেড়েছে- এ বিষয়ে জানতে চাইলে টিপু মুনশি বলেন, সম্প্রতি লক্ষ্য করেছি যে চিনির দাম একটু ঊর্ধ্বমুখী। আমরা বলেছিলাম দাম পাঁচ টাকা কমাবো। পরে হিসাব করে দেখা যায়, তিন টাকা ৫০ পয়সা কমানো যায়।‘যখনই এটা নিয়ে আলোচনা চলছিল, সেসময় চিনির দাম আবারও বেড়ে গেল।এখন ঈদ সামনে, ফলে চিনির চাহিদা অনেক বেড়েছে। যার কারণে দাম বেড়েছে। চিনির দাম বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই।’তিনি বলেন, গত ১৫ দিনে বিশ্ব বাজারে চিনির দাম আরও ১০০ ডলার বেড়ে গেছে।দাম বেড়ে যাওয়া সেই চিনি দেশে আসতে আরও এক মাস সময় লাগবে। কিন্তু আপনারা জানেন- ব্যবসায়ীরাতো সুযোগ নিয়েই থাকে। তারা আগে থেকেই সুযোগটা নেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন