News71.com
 Bangladesh
 16 Apr 23, 09:46 PM
 90           
 0
 16 Apr 23, 09:46 PM

নৌকার মনোনয়ন পেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ।।

নৌকার মনোনয়ন পেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ।।

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।  রোববার (১৬ এপ্রিল) সকাল ১০টায় তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে ফুলেল শুভেচ্ছো জানান। 

 

এছাড়া মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রধানমন্ত্রীল দোয়া নিয়ে টঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।আনোয়ারুজ্জামান চৌধুরী সোমবার (১৭ এপ্রিল) সিলেট ফেরার কথা রয়েছে।  এর আগে শনিবার (১৫ এপ্রিল) সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নাম প্রকাশ করা হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর। ওইদিন গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন