News71.com
 Bangladesh
 16 Apr 23, 01:10 PM
 113           
 0
 16 Apr 23, 01:10 PM

নিউ সুপার মার্কেটের পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।।

নিউ সুপার মার্কেটের পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।।

নিউজ ডেস্কঃ ঢাকা নিউ সুপার মার্কেটে আগুনে পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। রোববার (১৬ এপ্রিল) সকাল থেকেই  মালামাল সরানোর কাজ শুরু হয়েছে।সরেজমিনে দেখা গেছে, সুপার ও চন্দ্রিমার মাঝখানের রাস্তায় পুড়ে যাওয়া যাওয়া মালামাল রাখা হয়েছে। সিটি করপোরেশন ও পুলিশের সদস্যরা ব্যারিকেড দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ করছেন। অনেক ব্যবসায়ী তাদের দোকান থেকে পোড়ানো মালামাল নিচে ফেলছেন। 

 

পথশিশুরা সড়কে আবর্জনা থেকে মূল্যবান জিনিস খুঁজছে। আগুন নেভাতে ব্যবহার করা পানি এখনো মার্কেটের উপর থেকে নিচে পড়ছে। সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। অন্যদিকে পার্শ্ববর্তী চন্দ্রিমা মার্কেটে অগ্নিঝুঁকি আছে- এমন বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দিচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন। তারা গলিতে রাখা মালামাল সরিয়ে নিতে বলছেন। যারা দোকান খুলেছেন,  পুলিশ সদস্যরা মালিক সমিতির নেতাদের নিয়ে তাদের দোকান বন্ধ করার জন্য বলছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন