News71.com
 Bangladesh
 16 Apr 23, 01:09 PM
 107           
 0
 16 Apr 23, 01:09 PM

মালয়েশিয়ায় কাজ না পাওয়া বাংলাদেশি কর্মীর সংখ্যা খুবই নগণ্য।। হাইকমিশন

মালয়েশিয়ায় কাজ না পাওয়া বাংলাদেশি কর্মীর সংখ্যা খুবই নগণ্য।। হাইকমিশন

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় যাওয়ার পর কাজ না পাওয়া কর্মীর সংখ্যা মোট আসা কর্মীর তুলনায় খুবই নগণ্য। এটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য সীমার মধ্যে রয়েছে বলে জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। শনিবার (১৫ এপ্রিল) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত জরুরি প্রেস বিজ্ঞপ্তি জারি করে।  

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারের সব সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ফলে গত ২০২১ সালের ১৯ ডিসেম্বর  বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সইয়ের পর মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের ওপর চার বছর আগে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।  পরে ২০২২ সালের ২ জুন ঢাকায় অনুষ্ঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের সভায় কর্মী নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর দুই দেশের সংশ্লিষ্ট বিভিন্ন অফিসে  প্রয়োজনীয় নেটওয়ার্কিং হার্ডওয়্যার ও সফটওয়্যার স্থাপন পূর্বক আনুমানিক ২০২২ সালের আগস্টে মালয়েশিয়ায় বাংলাদেশি নতুন কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন