News71.com
 Bangladesh
 16 Apr 23, 12:04 PM
 101           
 0
 16 Apr 23, 12:04 PM

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে সাব মাঝি নিহত।।

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে সাব মাঝি নিহত।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে রওশন আলী (৫৫) নামে এক সাব মাঝি নিহত হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

 

নিহত রওশন আলী ক্যাম্প-১৩ নম্বর শিবিরের ব্লক ই/২ এর সাব মাঝি ও ওই শিবিরের জালাল আহম্মদের ছেলে। ওসি জানান, বিকেলে ৬ থেকে ৮ জন রোহিঙ্গা সন্ত্রাসী শিবিরে গিয়ে রওশন আলীকে গুলি ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন