News71.com
 Bangladesh
 16 Apr 23, 10:56 AM
 119           
 0
 16 Apr 23, 10:56 AM

৩১ বেকার ও সম্ভাবনাময়ীদের সহায়তা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।।

৩১ বেকার ও সম্ভাবনাময়ীদের সহায়তা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ ৩১ জন বেকার, সম্ভাবনাময়ী যুবক ও নারীদের ব্যবসায়ের জন্য নিজস্ব তহবিল থেকে টাকা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১৫ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী তার মনিপুরীপাড়ার বাসভবনের সামনে এ অনুদানের টাকা দেন। অনুদানের আওতায় সুবিধাভোগীরা হলেন- ক্ষুদ্র ব্যবসায়ী, পান, টং দোকান, শাড়ি কাপড়ের ব্যবসায়ী, রিকশা ভ্যানচালক ও বিভিন্ন ক্ষুদ্র মূলধনের ব্যবসায়ী। সুবিধাভোগীদের সর্বোচ্চ এক লাখ টাকা ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা দেওয়া হয়।

 

অনুদানের টাকা বিতরণকালে মন্ত্রী বলেন, ‘কর্মসংস্থানের প্রয়াস’ হলো আমার ব্যক্তিগত একটি ক্ষুদ্র প্রচেষ্টা, যার মাধ্যমে আজকে ৩১ জনকে স্বাবলম্বী হওয়ার জন্য তাদের ব্যবসার প্রয়োজন অনুযায়ী টাকা দিলাম। এ ৩১ জনকে সময়ে সময়ে তাদের ব্যবসার উত্তরণ পর্যালোচনা করা হবে। আমরা চাই প্রত্যেকে নিজ নিজ কর্মের মাধ্যমে স্বাবলম্বী হোক। তিনি বলেন, এর আগে আমি পরীক্ষামূলকভাবে বেশ কয়েকজনকে ব্যবসায়িক মূলধন দিয়ে তাদের সফল হতে দেখে অনুপ্রাণিত হই। আজকের গ্রহীতারা যেন স্বাবলম্বী ও সফল হতে পারে আমাদের সে চেষ্টা থাকবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন