News71.com
 Bangladesh
 15 Apr 23, 11:31 AM
 105           
 0
 15 Apr 23, 11:31 AM

বাগেরহাটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি।।

বাগেরহাটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি।।

নিউজ ডেস্কঃ দেশের দক্ষিণ-পশ্চিমে জেলা বাগেরহাটের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ।  বাগেরহাটে বৃহস্পতিবারের (১৩ এপ্রিল) ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড ভেঙে আজ শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  যা এ মৌসুমে জেলার সবোর্চ্চ তাপমাত্রা। দেশের যে ৭টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বাগেরহাট তার একটি। আগামী ১৫ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ফরিদপুর অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রিতে উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

সেই সঙ্গে এই তীব্র তাপদাহের ব্যাপ্তি দেশের ১০টি জেলায় ছড়িয়ে পড়তে পরে বলেও আশঙ্কা করা হচ্ছে।  এদিকে, বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের কারণে গত কয়েক দিন ধরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সবার। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন