News71.com
 Bangladesh
 14 Apr 23, 09:21 PM
 105           
 0
 14 Apr 23, 09:21 PM

পিকআপ ভ্যানের সংঘর্ষে অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ২।।

পিকআপ ভ্যানের সংঘর্ষে অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ২।।

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি চালিত একটি যাত্রীবাহী অটোরিকশা। এতে এক নারীসহ দুইজন নিহত এবং তিনজন আহত হনশুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার শুটকি এলাকায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) অঞ্জন কুমার সাহা।

নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার রাজা মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) এবং আব্দুল আউয়ালের স্ত্রী নূরজাহান বেগম (৫০)। উভয়েই উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।

 

এসআই অঞ্জন সাহা জানান, যাত্রীবাহী অটোরিকশাটি আজমিরীগঞ্জ উপজেলা থেকে জেলা শহরে আসছিল। শুটকি নদীর বাঁকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা আহত হন। পরে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মজনু মিয়া ও নূরজাহান বেগমকে মৃত ঘোষণা করেন। বাকী আহতরা সেখানে চিকিৎসা নিচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন