News71.com
 Bangladesh
 14 Apr 23, 01:58 PM
 96           
 0
 14 Apr 23, 01:58 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৯

নিউজ ডেস্কঃ মাদক বেচা-কেনা ও সেবনের অপরাধে রাজধানীতে ৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আটকদের কাছ থেকে জব্দ করা হয়েছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও দেশি-বিদেশি মদ।

 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টা রাজধানী থেকে আটক ৪৯ আসামির কাছ থেকে ১৩ হাজার ২৬৫ ইয়াবা, ১৪ কেজি ৭৩০ গ্রাম গাঁজা, ৩২ গ্রাম ৫৫ পুরিয়া হেরোইন, ৫৯ বোতল ফেনসিডিল, ২ লিটার দেশি মদ ও ৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন