News71.com
 Bangladesh
 13 Apr 23, 03:54 PM
 101           
 0
 13 Apr 23, 03:54 PM

সোনারগাঁয়ে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন।।

সোনারগাঁয়ে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (১২ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে  সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া, উত্তর ষোলপাড়া ও গোবিন্দপুর এলাকায় তিনটি স্পটে এই অভিযান চালানো হয়। এ সময় তিন কিলোমিটার এলাকাজুড়ে এক হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্নসহ জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার। পরে বিচ্ছিন্ন করা সংযোগগুলো সিমেন্ট ঢালাই দিয়ে স্থায়ীভাবে সিলগালা ও অকার্যকর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন বলেন, আমরা অবৈধভাবে কাউকে গ্যাস ব্যবহার করতে দেব না। সরকারের সম্পদ রক্ষায় আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন