News71.com
 Bangladesh
 13 Apr 23, 03:52 PM
 104           
 0
 13 Apr 23, 03:52 PM

যাত্রীর পায়ুপথ থেকে ৩ সোনার বার উদ্ধার।।

যাত্রীর পায়ুপথ থেকে ৩ সোনার বার উদ্ধার।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার ভোমরা বন্দরে পাসপোর্টধারী যাত্রীর পায়ুপথ থেকে তিনটি সোনার বার উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। সাতক্ষীরার ভোমরা বন্দরে পাসপোর্টধারী যাত্রীর পায়ুপথ থেকে উদ্ধার করা লাল স্কচ টেপে মোড়ানো তিন সোনার বার।বুধবার (১২ এপ্রিল) সকালে ভোমরা বন্দরে অভিযান চালিয়ে এ সোনার বার উদ্ধার করা হয়। আটক পাসপোর্টধারী যাত্রী ঢাকার মুন্সীগঞ্জ জেলার কপিবাগ গ্রামের আব্দুল সাত্তার শেখের ছেলে মোহাম্মদ নাফিজ শেখ (২৯)। ভোমরা কাস্টমস গোয়েন্দা অফিস সূত্রে  জানা যায়, বাংলাদেশ থেকে সুকৌশলে অভিনব কায়দায় সোনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের একটি বিশেষ টিম ওঁত পেতে বসে থাকে কাস্টমস সংলগ্ন এলাকায়।

 

অভিযুক্ত যাত্রী কাস্টমস এলাকায় প্রবেশের পর নজরদারিতে রাখে কাস্টমস গোয়েন্দার বিশেষ টিম। সন্দেহভাজন যাত্রী কাস্টমস এলাকা অতিক্রম করে ইমিগ্রেশনে প্রবেশকালে ওই পাসপোর্ট যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা।জিজ্ঞাসাবাদে সোনা বহন করার কথা অস্বীকার করায় তার দেহ তল্লাশির পর তার ব্যাগেজ স্ক্যানিং মেশিনে স্ক্যান করা হয়। এরপর কিছু না পাওয়া গেলে ওই যাত্রীকে সাতক্ষীরা ডক্টরস ল্যাবে নিয়ে এক্স-রে করার পর তার পায়ুপথে সোনার অস্তিত্ব পায় কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা। আটক যাত্রীর পায়ুপথ থেকে তিনটি সোনার বার লাল রংয়ের স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া তিনটি সোনার বার জব্দ এবং পাসপোর্ট ও একটি মোবাইল ফোনসহ তাকে আটক করে গোয়েন্দা কর্তৃপক্ষ। এরপর জব্দ করা সোনার বার সাতক্ষীরা সাধনা জুয়েলার্স কর্তৃক পরীক্ষা নিরীক্ষা শেষে ওজন করা হয়। এগুলোর ওজন ৩৪৮ গ্রাম। আর আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৬৫ হাজার ৮ ০৪ টাকা নির্ধারণ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন