
নিউজ ডেস্কঃ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানব উন্নয়নে সব ধরনের ফাউন্ডেশন ও দাতাসংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে। বুধবার (১২ এপ্রিল) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকের উন্নয়ন অংশীদারিত্বের ২০ বছর উপলক্ষে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ২০ বছরের সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন সারা দেশব্যাপী দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও জীবন মান উন্নয়নে অসাধারণ অবদান রেখেছে। এতে দারিদ্র্যতা কমার পাশাপাশি বাংলাদেশের মানুষের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তাই উন্নয়নকে আরও সামনের দিকে এগিয়ে নিতে মানুষের জন্য ফাউন্ডেশন ও দাতা সংস্থাগুলো সামনের দিনগুলোতে একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গত ২০ বছরে যুক্তরাষ্ট্রের সহায়তায় সারা দেশে প্রায় ৩০ লাখ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য চার শতাধিক সহযোগী সংগঠনের মাধ্যমে কাজ করেছে।
মানুষের জন্য ফাউন্ডেশন ২০০২ সালে 'মানুষের জন্য' হিসেবে যাত্রা শুরু করলে ও ২০০৬ সালে এটি একটি স্বতন্ত্র সংস্থা হিসেবে কাজ শুরু করে। এমজেএফ আর্থিক ও কারিগরি সহায়তা দেয়ার মাধ্যমে মানবাধিকার ও সুশাসন নিয়ে কর্মরত তৃণমূল পর্যায়ের সংস্থাসমূহ, কমিউনিটিভিত্তিক সংস্থা ও এনজিওগুলোর মানোন্নয়নের জন্য কাজ করছে।