
নিউজ ডেস্কঃ দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। বুধবার (১২ এপ্রিল) রাত ৯টায় রেকর্ড ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এতে দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙে গেছে।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৯টায় সর্বোচ্চ ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল বাংলাদেশ। তবে একদিনের মাথায়ই বুধবার সেই রেকর্ডটি ভেঙে যায়।তার আগে গত বছরের ১৬ এপ্রিল দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয় ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। পিডিবি সূত্র বলছে, রমজান ও গ্রীষ্মকাল বিবেচনায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টার ফল এই নতুন উৎপাদনের রেকর্ড।