
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনিয়োগ, কৃষি, মৎস্য, ওষুধ, সামুদ্রিক যোগাযোগ এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। গণভবনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে হাইকমিশনার অধ্যাপক সুদর্শন ডিএস সেনেভিরাইন। ঢাকায় শ্রীলঙ্কার বিদায়ী হাইকমিশনার অধ্যাপক সুদর্শন ডিএস সেনেভিরাইন বুধবার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে শেখ হাসিনা এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সাথে বিশেষ করে শ্রীলঙ্কার সাথে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় যা ঐতিহাসিক বন্ধন এবং ব্যাপক অভিন্নতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ঐতিহাসিক বন্ধন রয়েছে যেখানে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দেয়া হয়েছে।’