News71.com
 Bangladesh
 13 Apr 23, 09:19 AM
 87           
 0
 13 Apr 23, 09:19 AM

ভর্তুকি দিয়ে কৃষিকে লাভজনক করার চেষ্টা করছে সরকার।।কৃষিমন্ত্রী

ভর্তুকি দিয়ে কৃষিকে লাভজনক করার চেষ্টা করছে সরকার।।কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০১৮ সালের নির্বাচনে যে ইশতেহার দেওয়া হয়েছিল সরকার তা বাস্তবায়ন করেছে। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ায় তলাবিহীন দেশ এখন উন্নত বিশ্বের কাতারে।তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে বেশি ভর্তুকি দিয়ে কৃষিকে লাভজনক করার চেষ্টা করছে সরকার। খাদ্য নিরাপত্তার জন্য কৃষি খুবই গুরুত্বপূর্ণ।

 

বুধবার (১২ এপ্রিল) রাজধানীর হোটেল রেনেসাঁয় স্মার্ট কৃষি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ সেমিনারের আয়োজন করে। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ২০৪০ সালের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে সরকার। সেই লক্ষ্যে কৃষি সেক্টরকে সেভাবে প্রস্তুত করা হচ্ছে।  তিনি বলেন, স্মার্ট বলতে আমরা বোঝাচ্ছি অল্প জমিতে বেশি উৎপাদন, বেশি লাভ। কীভাবে খরচ কমিয়ে বেশি উৎপাদন করা যায় সেটাই স্মার্ট কৃষি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন