News71.com
 Bangladesh
 13 Apr 23, 09:10 AM
 96           
 0
 13 Apr 23, 09:10 AM

বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্কের শক্তিশালী ভিত্তি রয়েছে।।নৌপ্রতিমন্ত্রী

বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্কের শক্তিশালী ভিত্তি রয়েছে।।নৌপ্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক গুরুত্বপূর্ণ এবং এর একটি শক্তিশালী ঐতিহাসিক ভিত্তি রয়েছে। আমাদের ভৌগোলিক নৈকট্য ও সাংস্কৃতিক সখ্যতা  রয়েছে। বুধবার (১২ এপ্রিল) তিনি ভারতের ত্রিপুরার রাজ্যের রাজধানী আগরতলায় এশিয়ান কনফ্লুয়েন্স আয়োজিত ‘উত্তর-পূর্ব ভারত এবং ইন্দোপ্যাসিফিকের বঙ্গোপসাগর: সংযোগ স্থাপন: এগিয়ে যাওয়ার পথ’ বিষয়ে ‘'তৃতীয় ভারত-জাপান বুদ্ধিজীবী কনক্লেভে এসব কথা বলেন। অনুষ্ঠানে এশিয়ান কনফ্লুয়েন্সের গভার্নিং কাউন্সিল সদস্য রিভা গাঙ্গুলী, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোসি সুজুকি বক্তব‍্য রাখেন।

 

নয়াদিল্লীস্থ জাপান দূতাবাস ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এশিয়ান কনফ্লুয়েন্স এ কনক্লেভের আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে। এই চুক্তির অধীনে দুটি ট্রায়াল রান সম্পাদিত হয়েছিল। শিগগিরই এই রুট পুরোপুরি চালু হয়ে যাবে। পুরোদমে পণ্য হ্যান্ডেল করার সক্ষমতা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিটি) চুক্তি রয়েছে। এ চুক্তির আলোকে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের পশ্চিমবঙ্গ থেকে পূর্ব ভারতের সাতটি রাজ্যে পণ্য পরিবহন করা যাবে। এছাড়া উপকূলীয় সমুদ্র ও নদীপথে ভারত থেকে পূর্ব রাজ্যগুলিতে পণ্য পরিবহনের জন্য উপকূলীয় শিপিং চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন