News71.com
 Bangladesh
 13 Apr 23, 09:05 AM
 100           
 0
 13 Apr 23, 09:05 AM

বিমানবন্দরে এপিবিএনের অভিযান।।স্বর্ণসহ বিপুল মালামাল জব্দ

বিমানবন্দরে এপিবিএনের অভিযান।।স্বর্ণসহ বিপুল মালামাল জব্দ

নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে হযরত শাহজালাল বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার ( ১২ এপ্রিল) দিনভর বিশেষ অভিযানে ৯৭৩ গ্রাম সোনা, ১০৪টি মোবাইল ফোন সেট, ৫০ কার্টন বিদেশি সিগারেট, ৩৫ কেজি বিউটি ক্রিম, ২টি ল্যাপটপ এবং ৬০০ গ্রাম লিকার জব্দ করেছে তারা। এই তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। জব্দকৃত এসব সামগ্রীর বাজার মূল্য প্রায় দেড় ১ কোটি টাকা।

 

এপিবিএনের এই কর্মকর্তা জানান, যাত্রী ইসমাইল হোসেন, জাকের উল্লাহ, নজরুল ইসলাম, মোহাম্মদ ফোরকান, আব্দুল্লাহ আল ফারুক, জাহিদুল ইসলাম নয়ন, মোহাম্মদ হোসেন, হেলাল উদ্দিন, আবু সুফিয়ান, মোহাম্মদ হাসান মাহমুদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ আয়াত উল্লাহ, মো. আমরান হোসেনের কাছ থেকে এসব সামগ্রী জব্দ করা হয়। যাত্রীরা শুল্ককর ফাঁকি দিয়ে পণ্যগুলো কাস্টমসের গ্রিণ চ্যানেল অতিক্রম করার পর আটক করা হয়। তারা দুবাই, সৌদি এবং ওমান থেকে এসেছেন। জিয়াউল হক আরও জানান,ঈদ উপলক্ষে একটি চক্র সক্রিয় হয়েছে এবং গোপন তথ্যের ভিত্তিতে আমাদের অভিযান এখন থেকে চলমান থাকবে। আমরা সবসময় তৎপর, তবে ঈদের আগে কোনো চক্র যেন অবৈধ সুবিধা নিতে না পারে সেজন্য আমাদের কার্যক্রম আরও বেশি জোরদার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন