News71.com
 Bangladesh
 15 Jul 16, 07:54 PM
 368           
 0
 15 Jul 16, 07:54 PM

উগ্রবাদীদের সঙ্গে নিয়ে উগ্রবাদ দমন করা যায় না ।। ওবায়দুল কাদের

উগ্রবাদীদের সঙ্গে নিয়ে উগ্রবাদ দমন করা যায় না ।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উগ্রবাদীদের সঙ্গে নিয়ে উগ্রবাদ কখনো দমন করা যায় না, প্রতিরোধ করা যায় না, সেটা বিএনপিকে বুঝতে হবে ।

সে লড়াই তাদের অভ্যন্তরে শুরু হয়ে গেছে। আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পদুয়ার বাজার এলাকায় ফোর লেন প্রকল্পের কাজ দেখতে এসে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ঠিক করতে হবে তাদের প্রধান শত্রু কে? উগ্রবাদ না আওয়ামিলীগ। তারপরই তাদের প্রকৃত মানসিকতার প্রকাশ ঘটবে ।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার যদি তাদের প্রধান টার্গেট হয়, তাহলে উগ্রবাদের বিরুদ্ধে যে বিবৃতি তারা দিচ্ছে, জাতীয় ঐক্যের কথা বলছে- এগুলো মূল্যহীন। তাহলে বিএনপি প্রকাশ্যে বলুক, তাদের প্রধান টার্গেট হচ্ছে উগ্রবাদ। আর উগ্রবাদীদের সঙ্গে নিয়ে উগ্রবাদ কোনো দিনও দমন করা যাবে না, প্রতিরোধও করা যাবে না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন