News71.com
 Bangladesh
 12 Apr 23, 04:55 PM
 150           
 0
 12 Apr 23, 04:55 PM

গাজীপুরে স্পিনিং মিলে আগুন।।নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুরে স্পিনিং মিলে আগুন।।নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি স্পিনিং মিলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।বুধবার (১২ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় জমজম স্পিনিং মিলে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ইপিজেড, সরাবো ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিনি বলেন, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন