News71.com
 Bangladesh
 12 Apr 23, 04:50 PM
 91           
 0
 12 Apr 23, 04:50 PM

নারায়ণগঞ্জে সংঘর্ষে ৩ শ্রমিক গুলিবিদ্ধ ।।

নারায়ণগঞ্জে সংঘর্ষে ৩ শ্রমিক গুলিবিদ্ধ ।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ চনপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে ৩ শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।  বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন - পৃথক কারখানার শ্রমিক মো. সানি (১৭), পারভেজ (২১) ও মো. রুমান (১৮)।

 

আহতরা বলেন, তারা চনপাড়ায় থাকেন। সকালে স্থানীয় কয়েকটি গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় তারা সেখান দিয়ে কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। সংঘর্ষের কারণ সম্পর্কে তারা কিছুই জানেন না বলে দাবি করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, সম্রাট ও রুমানের পায়ে গুলিবিদ্ধ হয়েছে। আর সানির পুরুষাঙ্গের পাশে  গুলির চিহ্ন দেখা গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি রুপগঞ্জ থানা এলাকায়। তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন