News71.com
 Bangladesh
 12 Apr 23, 04:46 PM
 110           
 0
 12 Apr 23, 04:46 PM

অচিরেই ফ্যাসিস্ট সরকারের পতন হবে।। ড. মঈন খান

অচিরেই ফ্যাসিস্ট সরকারের পতন হবে।। ড. মঈন খান

নিউজ ডেস্কঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে গেছে, তাই তারা আবুল তাবুল বলছে। আসলে সরকারের পায়ের নিচে মাটি নেই, মানুষ তাদের সঙ্গে নেই। তাই তারা আরেকটি ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে। দেশের মানুষ সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেবে না। সময় আর বেশি বাকি নেই। ইনশআল্লাহ অচিরেই এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে।

 

মঙ্গলবার (১১ এপ্রিল) স্বেচ্ছাসেবক দল সিলেট বিভাগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক এমপি বিএনপির সহ সম্পাদক শাম্মী আক্তার, সহ ক্ষুদ্র ঋণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও মিজানুর রহমান চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন