News71.com
 Bangladesh
 12 Apr 23, 04:45 PM
 97           
 0
 12 Apr 23, 04:45 PM

বেসরকারি স্বাস্থ্যসেবায় ইউনিভার্সাল হেলথ কাভারেজ বাড়াতে হবে।।স্বাস্থ্যমন্ত্রী

বেসরকারি স্বাস্থ্যসেবায় ইউনিভার্সাল হেলথ কাভারেজ বাড়াতে হবে।।স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বেসরকারি চিকিৎসা সেবায় বেশি করে ইউনিভার্সাল হেলথ কাভারেজের ব্যবস্থা করতে হবে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১২ এপ্রিল ) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান।  

 

জাহিদ মালিক বলেন, আমরা সন্ধ্যাকালীন স্বাস্থ্যসেবা শুরু করেছি মাত্র। বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ইনস্টিটিউশনাল প্রাক্টিস কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে সারা বাংলাদেশে যতগুলো জেলা এবং উপজেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সবগুলোতেই আমরা ইনস্টিটিউশনাল প্রাক্টিস নিশ্চিত করবো। এই কাজ খুব সুন্দর ভাবে শুরু হয়েছে। জনগণ সেবা পেয়ে খুশি এবং সেইসাথে চিকিৎসক নার্স তারাও খুশি সেবা দিতে পেরে। এর মাধ্যমে সেবার মান বাড়বে। স্বাস্থ্য সুরক্ষা আইনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য সেবায় মাঝেমধ্যেই সমস্যা দেখা যায়, অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে, ভুল বোঝাবুঝির কারণে মারামারিও হয়। এসব বিশৃঙ্খলা রোধ করার জন্য এবং সেবার মান বাড়ানোর জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন প্রায় শেষ করে ফেলেছি। আগামী সংসদে আমরা এই আইনটি পাস করার চেষ্টা করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন