News71.com
 Bangladesh
 12 Apr 23, 04:43 PM
 99           
 0
 12 Apr 23, 04:43 PM

নরসিংদীতে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার।।

নরসিংদীতে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার।।

নিউজ ডেস্কঃ নরসিংদীর শিবপুরে অস্ত্র ও গুলিসহ মো. হান্নান (৪৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১১ এপ্রিল০) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার শাষপুর-পালপাড়া সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হান্নান রায়পুরা উপজেলার সোনাকান্দি পূর্বপাড়ার মৃত দুলু মিয়ার ছেলে।

 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শিবপুরের শাষপুর থেকে পালপাড়া সড়কে অভিযান পরিচালনা করে। সেখানে একিটি মুদির দোকানের সামনের সড়ক থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিষ্ফোরক সহ সাতটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এছাড়া রায়পুরা থানার একটি মামলায় ৭ বছরের সাজা ওয়ারেন্ট মূলতবী আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন