News71.com
 Bangladesh
 12 Apr 23, 10:43 AM
 107           
 0
 12 Apr 23, 10:43 AM

মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে পুড়েছে বঙ্গবাজার।।ডিএসসিসি

মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে পুড়েছে বঙ্গবাজার।।ডিএসসিসি

নিউজ ডেস্কঃ বঙ্গবাজারে সংগঠিত অগ্নিকাণ্ডে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) গঠিত তদন্ত কমিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে চূড়ান্ত প্রতিবেদনে দাখিল করেছে। এই প্রতিবেদন অনুযায়ী বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা ৩ হাজার ৮৪৫ জন।মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে কমিটির সভাপতি ও অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন এই প্রতিবেদন দাখিল করেন।এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কমিটির সদস্য প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, রমনা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মামুনুল হক এবং সংরক্ষিত আসন-৫ এর কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে মার্কেটের ছয়জন নিরাপত্তা প্রহরী ও একজন বিদ্যুৎমিস্ত্রির সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্য পর্যালোচনায় দেখা যায়, বঙ্গবাজার কমপ্লেক্সের আদর্শ ইউনিটের তৃতীয় তলার আলমগীরের এমব্রয়ডারি টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয়। এই টেইলার্সের সরাসরি ওপরে অবস্থিত চতুর্থ তলায় আদর্শ মার্কেটের আটজন নিরাপত্তা প্রহরীর থাকার কক্ষ ছিল। আদর্শ ইউনিটের নিরাপত্তা প্রহরী বিল্লাল হোসেন (৬০) ঘটনার দিন ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে দায়িত্বরত অবস্থায় মার্কেট ও দোকানের লক সিস্টেম পরীক্ষা করতে গেলে চতুর্থ তলার নিরাপত্তা প্রহরীদের ঠিক নিচের তলায় অর্থাৎ তৃতীয় তলার আলমগীরের এমব্রয়ডারি টেইলার্সের তালা বন্ধ শাটারের নিচ থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন। তিনি তখন ‘আগুন আগুন’ বলে চিৎকার করলে চতুর্থ তলা থেকে নিরাপত্তা প্রহরী দেলোয়ার ও মার্কেটের বিদ্যুৎমিস্ত্রি মামুন ঘটনাস্থলে ছুটে আসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন