News71.com
 Bangladesh
 11 Apr 23, 08:19 PM
 107           
 0
 11 Apr 23, 08:19 PM

মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করলেন প্রধান বিচারপতি।।

মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করলেন প্রধান বিচারপতি।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) মেহেরপুরে সপরিবারে এক সংক্ষিপ্ত সফরে এসে দুপুরের দিকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।

 

এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের রেজিস্টার (বিচার) এস কে এম তোফায়েল হাসান, জেলা ও দারয়া জাজ মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার মো. রফিউল আলম, জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. তহিদুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ এইচএম কবির হোসেন, সিনিয়র সহকারী জজ বেল্লাল হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার সেলিম রেজা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, বর্ণালী রানী, মেহেরপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এদিকে এর আগে প্রধান বিচারপতি মুজিবনগর স্মৃতিসৌধে এসে পৌঁছালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে একটি গাছের চারা রোপণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন